হাতকড়া পরা ছবি দিয়ে যুবদল নেতা নয়নের আবেগঘন পোস্ট
হাসপাতালের বেডে হাতে হাতকড়া পরানো ২০১৫ সালের একটি ছবি প্রকাশ করে সে সময়ের নির্যাতন ও যন্ত্রণার স্মৃতিচারণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন, তৎকালীন প্রশাসনের হাতে গুলিবিদ্ধ হয়ে ড্রেনের সুড়ঙ্গে পড়ে যাওয়ার পর তার ঠাঁই হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যেখানে পায়ে গুলি নিয়ে প্রায় বিনা চিকিৎসায় বিভীষিকাময় দিন কাটিয়েছেন। ....
